শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

মোঃ সুজন আহমেদ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মোহাম্মাদ রিফাত হোসেন জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে উল্লাপাড়াসহ সমগ্র জেলার জন্য গৌরব বয়ে এনেছে। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ের ক্রীড়া আসরে অংশ নিয়ে সে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

সোমবার ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত সেরা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি হাজ্জাজ।

রিফাত উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের আগে সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। তার অসাধারণ গতি ও দক্ষতা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও তাকে সেরা হওয়ার গৌরব এনে দেয়।

বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক বলেন, “রিফাতের এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই সে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।”

প্রতিযোগিতা শেষে রিফাত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে পুরস্কার গ্রহণ করে। তার এ অর্জনের খবর বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই তার সাফল্যকে অভিনন্দন জানায়।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে রিফাত উল্লাপাড়ার জন্য এক বিরল সম্মান বয়ে এনেছে। তার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। ভবিষ্যতে সে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।”

রিফাতের এই অনন্য সাফল্যে উল্লাপাড়াবাসী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সকলেই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 June 2026

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ

www.dainikkagoj.com
15 June 2026

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ

www.dainikkagoj.com