শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ পাচারকারী আটক

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৪ জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর আওতাধীন জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে স্বর্ণ পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা কাসেদ আলীর ছেলে মো. সিকান্দার আলী (৫০)-কে আটক করেন।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ পাচারকারী আটক

www.dainikkagoj.com
14 June 2026

জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ পাচারকারী আটক

www.dainikkagoj.com