শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ১১ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থান ও টহল কার্যক্রমের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রবিবার (১৪ জুন) ভোরে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ ১১ জন নারী-পুরুষকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী ছিলেন।

এ সময় সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে ওই নারী-পুরুষদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুশইনসহ সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।”

সীমান্তে পুশইনের এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ রয়েছে। তবে বিজিবির সক্রিয় উপস্থিতি ও তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

www.dainikkagoj.com
14 June 2026

দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

www.dainikkagoj.com