শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উত্তোলন

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর-নওদা ক্ষেমির দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

মৃত গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৫) উপজেলার নওদা ক্ষেমির দিয়াড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ মনোয়ারা খাতুনের মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে মনোয়ারা খাতুনের ছেলে সুমন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ।

তদন্তের স্বার্থে আদালত মৃতদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিলে রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, মনোয়ারা খাতুনের মৃত্যু রহস্যজনক। ঘটনার পর থেকে তার দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

লাশ উত্তোলনের সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মো. রাকিবুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উত্তোলন

www.dainikkagoj.com
14 June 2026

আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উত্তোলন

www.dainikkagoj.com