শিরোনাম
মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস কমলনগরে ৯ম পে-স্কেল আন্দোলনে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমলনগরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। পাশাপাশি উপযুক্ত স্থান পাওয়া গেলে সোনারগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও কাজ চলছে। শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সোনারগাঁওয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে উপযুক্ত জায়গা পাওয়া গেলে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সহযোগিতায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রায় ৮২ হাজার ৫০০ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার জটিলতার কারণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত মামলাগুলোর নিষ্পত্তির জন্য আদালতের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের আওতায় সাড়ে চার লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান করা হবে। পরবর্তীতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “শিক্ষা মানে শুধু বই পড়া বা জিপিএ-৫ অর্জন নয়; প্রকৃত শিক্ষা আনন্দের সঙ্গে অর্জন করতে হবে।”

কারিগরি শিক্ষার প্রসারে ক্লাস সিক্স থেকে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রতিটি স্কুল ও কলেজে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের আওতায় সকল শিক্ষককে একটি করে ট্যাব প্রদান করা হবে।

এছাড়া প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ, প্রতিটি স্কুলে সোলার প্যানেল, ওয়াই-ফাই সংযোগ এবং স্মার্ট ক্লাসরুম স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, আগামী জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে যে নতুন বই পৌঁছাবে, সেগুলো ব্যাপক পরিমার্জন ও সংশোধনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নতুন পাঠ্যক্রমে খেলাধুলা ও প্রযুক্তিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৮ সালের বইগুলোতে আরও আধুনিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

উল্লেখ্য, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও শিল্পপতি বাবু অমল পোদ্দার নিজ অর্থায়নে বিদ্যালয়টির চারতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস

www.dainikkagoj.com
14 June 2026

শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস

www.dainikkagoj.com