শিরোনাম
লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমলনগরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ সেনবাগের সারাহ মাহনাজ শান্তুর যুক্তরাষ্ট্রে অসাধারণ সাফল্য: ৪.০০ জিপিএ অর্জন সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ৪৬ বছর ধরে সংবাদ পৌঁছে দিচ্ছেন হকার আবদুস শহিদ, জীবনসায়াহ্নে সহায়তার প্রত্যাশা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

দীর্ঘ চার বছর বিরতির পর রাঙামাটির লংগদুতে তেজস্বী বীর লংগদু জোনের আয়োজনে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকেল চারটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি। এ সময় বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে তিনি বৃক্ষরোপণও করেন।

উদ্বোধনী ম্যাচে বগাচতর ইউনিয়ন একাদশ ও খেদারমারা ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলায় খেদারমারা ইউনিয়ন একাদশ ৮-১ গোলের ব্যবধানে বগাচতর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে বগাচতর ইউনিয়ন একাদশ একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ খান, মেজর শাহিনুর আল সাকিব পিএসসি, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবারের টুর্নামেন্টে লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার দুটি ইউনিয়নসহ মোট নয়টি দল অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে লংগদু জোনের আয়োজনে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর এবার আবারও এই আয়োজন অনুষ্ঠিত হলো।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে এর মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com
13 June 2026

লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com