শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি গ্রামের শাহ আলীর স্ত্রী খোদেজা বেগম (৪০) এবং জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী মোছাঃ বুলবুলি (৫৮)।

পুলিশ জানায়, শনিবার ভোরে জামালপুর পৌর এলাকার মৃধাপাড়া ও শহরের দয়াময়ী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে খোদেজা বেগমের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে দয়াময়ী মোড় এলাকা থেকে মোছাঃ বুলবুলিকেও গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক স্বীকারোক্তিতে তিনি গাঁজা কেনার উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন বলে জানান।

ওসি মো. নাজমুস সাকিব আরও জানান, গ্রেফতারকৃত খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

www.dainikkagoj.com
13 June 2026

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

www.dainikkagoj.com