শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সেনবাগের সারাহ মাহনাজ শান্তুর যুক্তরাষ্ট্রে অসাধারণ সাফল্য: ৪.০০ জিপিএ অর্জন

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের কৃতী সন্তান সারাহ মাহনাজ শান্তু যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের Polytechnic University Orlando Campus থেকে Master of Criminal Justice বিষয়ে ৪.০০-এর মধ্যে ৪.০০ জিপিএ পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সারাহ মাহনাজ শান্তু নোয়াখালী জেলার Senbagh Upazila-এর কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা দক্ষিণখান থানা মহিলা দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্নার কন্যা।

এর আগে উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে LL.M. ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে এসে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে উচ্চতর পড়াশোনায় ভর্তি হয়ে অসাধারণ ফলাফল অর্জন করেন।

নিজের সাফল্য সম্পর্কে সারাহ মাহনাজ শান্তু বলেন, “আমার এই অর্জনের পেছনে আমার বাবা-মা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান রয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছি।”

কন্যার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বাবা আবদুল্লাহ আল মামুন এবং মা জাকিয়া সুলতানা পান্না। তারা মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আরও সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে তার এই গৌরবময় সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, সারাহ মাহনাজ শান্তুর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

সেনবাগের সারাহ মাহনাজ শান্তুর যুক্তরাষ্ট্রে অসাধারণ সাফল্য: ৪.০০ জিপিএ অর্জন

www.dainikkagoj.com
13 June 2026

সেনবাগের সারাহ মাহনাজ শান্তুর যুক্তরাষ্ট্রে অসাধারণ সাফল্য: ৪.০০ জিপিএ অর্জন

www.dainikkagoj.com