শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

শাহাদাৎ হোসেন চৌধুরী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে গত ১২ জুন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— রিপন (৪৩), শরীফ হোসেন (২৯) এবং সাদ্দাম হোসেন (২৬)।

তাদের মধ্যে রিপন সোনারগাঁও উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে, শরীফ হোসেন কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং সাদ্দাম হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধেও ডাকাতি ও দস্যুতাসহ পৃথকভাবে ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার এক কর্মকর্তা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ চক্রের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তিন শীর্ষ সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

www.dainikkagoj.com
13 June 2026

সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

www.dainikkagoj.com