শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু)

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতা:

বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু)-কে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

বুধবার (১০ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের ৮ জুন ২০২৬ তারিখের আবেদনের প্রেক্ষিতে এবং ৩ এপ্রিল ২০২৪ তারিখের এস.আর.ও নং-৭৪/আইন/২০২৪ ও Intermediate and Secondary Education Ordinance, 1961-এর Section-39 অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে প্রণীত প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ বিধি অনুসারে এ অনুমোদন দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন সম্পন্ন করতে হবে।

কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত একজন অভিভাবক সদস্য এবং জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত একজন শিক্ষক প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান এ অনুমোদনপত্র জারি করেন।

নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করা হবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু)

www.dainikkagoj.com
10 June 2026

জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু)

www.dainikkagoj.com