শিরোনাম
জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী সফল করতে যুবদলের সংবাদ সম্মেলন তানোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোড শো ও গাছের চারা বিতরণ বান্দরবানে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন কমলনগরে ইটভাটার মাটিতে খাল ভরাট, পানিবন্দি হওয়ার শঙ্কায় হাজারো মানুষ ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরভিত্তিক সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট দেশের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার উল্লাপাড়া উপজেলার গয়হাটা পশ্চিম কৃষ্ণপুর গ্রামের বিস্তীর্ণ কৃষি মাঠে একটি গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হয়েছে।

নতুন স্থাপিত এ টিউবওয়েল থেকে এলাকার কৃষক-কৃষাণী, মাঠে কর্মরত শ্রমিক, গবাদিপশু পালনকারী এবং রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। বিশেষ করে তীব্র গরমের সময় কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

শুধু বিশুদ্ধ পানির ব্যবস্থা করাই নয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে একটি ফলজ গাছ রোপণ করা হয়েছে এবং প্রায় দুই হাজার খেজুর বীজ বপন করা হয়েছে। বর্তমান সরকারের সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন এবং আমাদের ফাউন্ডেশন। সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ রাজু আহমেদ রুবেল এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা বাজারের আরিফ প্রিন্টার্সের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক মামুন মিয়া, রনি ইসলাম, শিমুল, নুহার, ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

স্থানীয় কৃষক বৃদ্ধ আবুল হোসেন (৭০) বলেন, “আমরা সারাদিন মাঠে কৃষিকাজ করি এবং গবাদিপশু পালন করি। কিন্তু মাঠে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না। ফলে গরমের সময় পানিশূন্যতা ও বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে থাকতে হতো। মানবিক সংগঠনটির উদ্যোগে মাঠের মধ্যে টিউবওয়েল স্থাপন করায় আমরা খুবই উপকৃত হব। এখন কৃষিকাজের পাশাপাশি সহজেই বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করতে পারব।”

এলাকাবাসীর মতে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও সহায়ক হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

www.dainikkagoj.com
10 June 2026

হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

www.dainikkagoj.com