শিরোনাম
জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী সফল করতে যুবদলের সংবাদ সম্মেলন তানোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোড শো ও গাছের চারা বিতরণ বান্দরবানে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন কমলনগরে ইটভাটার মাটিতে খাল ভরাট, পানিবন্দি হওয়ার শঙ্কায় হাজারো মানুষ ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী সফল করতে যুবদলের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য পার্বতীপুর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। বুধবার (১০ জুন) দুপুর ২টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান পৃষ্ঠপোষক মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, জুলাই যোদ্ধা মঞ্জুরুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রশিদ সংগ্রাম বলেন, “আগামী ১৩ জুনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা পার্বতীপুরের জন্য একটি স্মরণীয় আয়োজন হবে। নতুন প্রজন্ম এ দিনটিকে দীর্ঘদিন মনে রাখবে।”

মমিনুল ইসলাম ডাক্তার বলেন, “অনুষ্ঠান সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এটি পার্বতীপুরের অন্যতম বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামনের। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, মৌসুমী আক্তার সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মোনা, সুকুমার বাউলসহ দেশের খ্যাতিমান শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।

বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু বিনোদনমূলক আয়োজন নয়; এর মাধ্যমে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠানস্থলে নির্মাণাধীন প্যান্ডেলের কাজ পরিদর্শন করেন এবং প্রস্তুতির সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী সফল করতে যুবদলের সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com
10 June 2026

পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী সফল করতে যুবদলের সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com