শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

বান্দরবানে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টার

বান্দরবান পৌরসভার উদ্যোগে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক” সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম জঞ্জুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আবছার চৌধুরী এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক বাদশা মিয়া মাস্টার, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইবনে সৌদ, সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সেমিনারে তামাকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

বান্দরবানে "ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক" সেমিনার অনুষ্ঠিত

www.dainikkagoj.com
10 June 2026

বান্দরবানে "ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক" সেমিনার অনুষ্ঠিত

www.dainikkagoj.com