শিরোনাম
সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন কমলনগরে ইটভাটার মাটিতে খাল ভরাট, পানিবন্দি হওয়ার শঙ্কায় হাজারো মানুষ ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা মামলার নথি ছিনিয়ে নিতে গিয়ে এসআইকে ছুরিকাঘাত, বগুড়ায় চাঞ্চল্য কাপ্তাই লেকে সাঁতার কাটতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কমলনগরে ইটভাটার মাটিতে খাল ভরাট, পানিবন্দি হওয়ার শঙ্কায় হাজারো মানুষ

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সরকারি আইন ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের প্রায় ৬০ বছরের পুরোনো বাদুরিয়ার খাল (ভুলুয়া নদীর শাখা খাল) ভরাটের অভিযোগ উঠেছে এজিবি ইটভাটার বিরুদ্ধে। খালের ওপর বিপুল পরিমাণ মাটি ফেলে রাখায় আসন্ন বর্ষা মৌসুমে হাজারো মানুষ পানিবন্দি হওয়ার আশঙ্কায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুধু ইটভাটার মাটিই নয়, কিছু প্রভাবশালী ব্যক্তি খাল দখল করে বাড়ি, দোকানপাট ও কালভার্ট নির্মাণ করেছেন। ফলে খালটির স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঐতিহাসিক এই খালটি রক্ষার দাবিতে এলাকাবাসী প্রতিবাদমুখর হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, “আমাদের ৬০ বছরের পুরোনো বাদুরিয়ার খালটি এজিবি ইটভাটার মাটির স্তূপের নিচে চাপা পড়ে গেছে। আমরা খালটি দ্রুত উদ্ধার এবং দখলমুক্ত করার দাবি জানাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর কমলনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন পরিদর্শন করে সরকারি খাল ভরাটের দায়ে এজিবি ইটভাটাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে খালের ওপর ফেলা মাটি দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের সেই নির্দেশনা আজও বাস্তবায়ন করা হয়নি।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। খালটি দখলমুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বাদুরিয়ার খাল উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার কবলে পড়তে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

কমলনগরে ইটভাটার মাটিতে খাল ভরাট, পানিবন্দি হওয়ার শঙ্কায় হাজারো মানুষ

www.dainikkagoj.com
10 June 2026

কমলনগরে ইটভাটার মাটিতে খাল ভরাট, পানিবন্দি হওয়ার শঙ্কায় হাজারো মানুষ

www.dainikkagoj.com