শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশি-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬’-এ তাঁর পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান ওয়াহিদ ইবনে রেজা বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের ছেলে। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন এবং ভিএফএক্স ও অ্যানিমেশনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।

তাঁর নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’-এ বর্তমান বিশ্বের পরিবেশগত সংকট ও প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে শক্তিশালী বার্তা তুলে ধরা হয়েছে। কানাডার ন্যাশনাল ফিল্ম বোর্ডের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে মানুষের বিলুপ্তির পর একটি নেকড়ে ও একটি উলভারিনের প্রকৃতির সঙ্গে সহাবস্থান খোঁজার গল্প চিত্রিত হয়েছে।

চলচ্চিত্রটির প্রশংসা করে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, “এটি একটি ব্যতিক্রমী চিন্তার ফসল। ধ্বংসের পরও প্রকৃতির পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা এবং প্রাণীদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের সারমর্মকে এটি সূক্ষ্ম অথচ শক্তিশালীভাবে তুলে ধরেছে।”

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে পরিচালক ওয়াহিদ ইবনে রেজা উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানান। এক দশকেরও বেশি সময় ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন জগতে কাজ করে আসা এই নির্মাতা তাঁর সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সামারা ওয়াহিদকে চলচ্চিত্রটি উৎসর্গ করেন।

তিনি বলেন, “আমি সত্যিই আশা করি, আমরা একসঙ্গে এই পৃথিবীকে সামারা এবং তার প্রজন্মের বেড়ে ওঠার জন্য আরও সুন্দর ও বাসযোগ্য একটি জায়গায় পরিণত করতে পারব।”

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুন পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

www.dainikkagoj.com
10 June 2026

জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা

www.dainikkagoj.com