শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

কাপ্তাই লেকে সাঁতার কাটতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির কাপ্তাই লেকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রাম থেকে চার বন্ধু রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে আসেন। পরে তারা নৌকাযোগে কাপ্তাই লেক ভ্রমণে বের হয়ে চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছান। সেখানে লেকের পানিতে সাঁতার কাটতে নামলে তাদের একজন গভীর পানিতে চলে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল স্পিডবোটযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর ডুবুরিরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার লিটন কান্তি দেব বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি ডুবুরি ইউনিট নিয়ে স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছাই। অনেক খোঁজাখুঁজির পর লেকের প্রায় ২৫ ফুট গভীর তলদেশ থেকে নিখোঁজ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

কাপ্তাই লেকে সাঁতার কাটতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com
10 June 2026

কাপ্তাই লেকে সাঁতার কাটতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com