শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলো রায়ের বাকাই এলাকার আব্দুর রফিকের ছেলে আল নাফি (৮) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। তারা দুজনই ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলা শেষে দুই শিশু পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

চরবানীপাকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশু দুটির অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

www.dainikkagoj.com
10 June 2026

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

www.dainikkagoj.com