শিরোনাম
কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  ‘আতঙ্ক”  ওসি ফরিদুল তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ উল্লাপাড়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক

প্রতিবেদকের নাম / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. মাহিন ও শ্বশুর মোহাম্মদ হানিফ পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের দাবি, কাবিননামার অর্থ বৃদ্ধি এবং পারিবারিক বিরোধের জেরে মীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মীম ও মাহিনের বিয়ে হয়। সে সময় নোটারি পাবলিকের মাধ্যমে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়। সম্প্রতি দুই পরিবারের মধ্যে পুনরায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলে মীমের পরিবার কাবিনের পরিমাণ ৮ লাখ টাকা করার দাবি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়।

নিহতের শাশুড়ি মাইনুর বেগম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ফিরে এসে মীমকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাকে নিচে নামান।

অন্যদিকে, নিহতের চাচা রাকিব হোসেন অভিযোগ করেন, কাবিন নিয়ে বিরোধের জেরে মীমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তার দাবি, মীমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং যে ঘরে মরদেহ পাওয়া গেছে সেখানে ফাঁস দেওয়ার মতো পর্যাপ্ত উচ্চতাও নেই।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 June 2026

রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক

www.dainikkagoj.com
09 June 2026

রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক

www.dainikkagoj.com