শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে একটি এনজিওর শাখা ব্যবস্থাপককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও চার যুবককে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোহাইল এলাকায় অবস্থিত “দুঃস্থ মহিলা সংস্থা (ডিএমএস)” এনজিওর শাখা ব্যবস্থাপক নান্নু মিয়াকে সোমবার (৮ জুন) সকালে কার্যালয় থেকে মারধর করে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হলে তিনি শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, অপহরণকারীরা একটি প্রাইভেটকারে করে নান্নু মিয়াকে গাবতলী এলাকায় নিয়ে যায় এবং তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালায়। অভিযানের প্রায় দুই ঘণ্টার মধ্যে গাবতলী থানা এলাকা থেকে অপহৃত নান্নু মিয়াকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন ও সৌমিক সরকারকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে।

অন্যদিকে, উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় মাদক সেবনের সময় স্থানীয় জনতার হাতে আটক চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আপেল (১৯), রিয়াদ (২১), রফিকুল ইসলাম (২২) ও রাজু (৩২)। তাদের সকলের বাড়ি বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সাবেক ইউপি সদস্য হাতেম আলীর খুঁটি কারখানার পেছনে কয়েকজন যুবক মাদক সেবন করছে—এমন খবর পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬

www.dainikkagoj.com
09 June 2026

বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬

www.dainikkagoj.com