শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু)

উত্তরা অঞ্চল, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন নওগাঁ জেলার পুলিশ সুপার। তার নির্দেশনায় ধামইরহাট থানার একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে।

পরে গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন আইনানুগভাবে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জব্দকৃত মোবাইল ফোনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়াও সেখানে আরও কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে বলে জানা যায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তুলে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। পরে সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীদের হয়রানি ও ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশ জানায়, এ ধরনের অপরাধ সাইবার হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। অভিযুক্তকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি এবং অনলাইনে ব্যক্তিগত তথ্য বা ছবি ছড়িয়ে দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

www.dainikkagoj.com
09 June 2026

নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

www.dainikkagoj.com