শিরোনাম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

প্রতিবেদকের নাম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ছাগল চুরির অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগমের (৪০) আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের ছাগল চুরি হয়। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি চক্র ছাগলটি একটি ব্যাটারিচালিত অটোচার্জার টমটমে তুলে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করে।

পথিমধ্যে বারাতৈল এলাকায় পৌঁছালে তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন টমটমটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে এলাকাবাসী ছাগলটি চুরি করা হয়েছে বলে নিশ্চিত হন। পরে জনতা ছাগল, অটো টমটম এবং তিন অভিযুক্তকে আটক করে বালুভরা ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

আটককৃতরা হলেন— সাগর ইসলাম (২৪), শহীদ হোসেন (৩৮) ও জেসমিন আক্তার (২৫)। তাদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলায় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বিষয়টি বদলগাছী থানাকে অবহিত করেন। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে হেফাজতে নেন। এ সময় চোরাই ছাগল ও চুরির কাজে ব্যবহৃত অটোচার্জার টমটমটি জব্দ করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ঘটনাটি তদন্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 June 2026

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

www.dainikkagoj.com
09 June 2026

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

www.dainikkagoj.com