শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

মো. শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক বলেন, “এ শহর আপনাদের, আপনারাই এখানে বসবাস করবেন। আমরা অতিথি মাত্র। তাই শহরকে যানজটমুক্ত রাখতে হলে আপনাদের সচেতন হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাহলেই একটি সুশৃঙ্খল ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বাস ও ট্রাক মালিক-চালক প্রতিনিধি এবং রিকশা মালিক-শ্রমিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করা হবে। তাদের মতামতের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের আশ্বস্ত করে জেলা প্রশাসক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পরামর্শক্রমে দ্রুত একটি আধুনিক সিএনজি স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক খান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদুল ইসলাম, সিএনজি মালিক গ্রুপের সভাপতি মো. আল আমিন চৌধুরীসহ ফিরোজ আহমেদ, ওমর ফারুক, রকি খান, জাহিদুল ইসলাম, জুয়েল রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা শহরের যানজট নিরসন, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

সিরাজগঞ্জে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে মতবিনিময় সভা

www.dainikkagoj.com
09 June 2026

সিরাজগঞ্জে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে মতবিনিময় সভা

www.dainikkagoj.com