শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ২ এএসআই; মাদকসহ আটক ১

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এ ঘটনায় জাহিদ নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন এলাকার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মশান গ্রামের বাসিন্দা জাহিদ তার ব্যক্তিগত প্রাইভেটকারে সেখানে পৌঁছালে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশির উদ্যোগ নেয়।

অভিযোগ রয়েছে, তল্লাশির সময় জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে আটক করার চেষ্টা করলে তিনি এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। একই সঙ্গে অভিযান চালিয়ে মশান এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয় এবং গাড়ি তল্লাশি করে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জাহিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ২ এএসআই; মাদকসহ আটক ১

www.dainikkagoj.com
09 June 2026

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ২ এএসআই; মাদকসহ আটক ১

www.dainikkagoj.com