শিরোনাম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত

প্রতিবেদকের নাম / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং টপ স্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে সেনবাগ উপজেলা প্রেসক্লাব ও দৈনিক কাগজ পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহল মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দূরদর্শী চিন্তাভাবনা প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের মতে, নবগঠিত কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন কমিটির নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এলাকাবাসী প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 June 2026

সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত

www.dainikkagoj.com
09 June 2026

সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত

www.dainikkagoj.com