শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চিরকুট লিখে জুলিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৮ জুন) সকালে পৌরসভার খয়েরচারা মাঠপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুলিয়া খাতুন খয়েরচারা এলাকার জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী সাহেদ হোসেন কাতার প্রবাসী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলিয়ার সাত বছর বয়সী মেয়ে তাহনা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা জহিরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যান তার মেয়ে। সকালে তিনি খবর পান যে জুলিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার কোনো ধারণা দিতে পারেনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে জুলিয়া খাতুন একটি চিরকুট লিখে যান। চিরকুটে তিনি নিজের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানান। একই সঙ্গে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার একমাত্র কন্যা সন্তান তাহনার দেখভালের আহ্বান জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 June 2026

কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

www.dainikkagoj.com
08 June 2026

কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

www.dainikkagoj.com