শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

তাড়াশে ডিএনসির বিশেষ অভিযান: ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২০ গ্রাম গাঁজাসহ পাঁচজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৬ জুন) উপজেলার নওগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম মাঠে নামে। অভিযানের একপর্যায়ে মাদক কেনাবেচার সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের সেরাজ প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম খবির (৩৭), মৃত আবেদ আলীর ছেলে মামুন সরদার (৩৩), নজরুল প্রামাণিকের ছেলে এসার প্রামাণিক (২৪), রুহুল আমিনের ছেলে তুষার খন্দকার (২৫) এবং উল্লাপাড়া উপজেলার আইলের উপর গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে জিয়াউর রহমান (৩৬)।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে আটককৃতদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে মাদক কেনাবেচার বিষয়ে তথ্য পাওয়ার পর নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবারের অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের “ক” সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. আছাদুল হক বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা মাদক চক্র রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

তাড়াশে ডিএনসির বিশেষ অভিযান: ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

www.dainikkagoj.com
07 June 2026

তাড়াশে ডিএনসির বিশেষ অভিযান: ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

www.dainikkagoj.com