শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

চট্টগ্রামে মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৪, আটক ১

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় একটি মন্দির ও সংলগ্ন জমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) ভোরে নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির-সংলগ্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি পক্ষ মন্দিরসংলগ্ন এলাকায় প্রবেশের চেষ্টা করলে অপর পক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর এবং কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মন্দিরসংলগ্ন কিছু খাসজমির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হবে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 June 2026

চট্টগ্রামে মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৪, আটক ১

www.dainikkagoj.com
06 June 2026

চট্টগ্রামে মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৪, আটক ১

www.dainikkagoj.com