শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে  চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্বেগ প্রকাশ

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপির পদত্যাগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

আজ ৬ জুন ২০২৬, শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম-সমন্বয়ক মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এ উদ্বেগ প্রকাশ করেন।

যুগ্ম-সমন্বয়কদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের কারণ সম্পর্কে বিভিন্ন মহলে নানা আলোচনা, মতামত ও নানান জল্পনা-কল্পনা চলছে। এই পদত্যাগের ঘটনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে ঘিরে বিদ্যমান অনিশ্চয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

তাঁরা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের একশত দিন অতিক্রম করলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ বা দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। এতে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে দেশবাসীকে এক অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে।

যুগ্ম-সমন্বয়কদ্বয় আরও বলেন, মন্ত্রীর পদত্যাগ বিষয়ক ঘটনাবলী চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে নিয়ে দেশবাসীর মনে সন্দেহ ও উদ্বেগের জন্ম দিয়েছে। বিবৃতিতে দুই যুগ্ম সমন্বয়কারী বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক অঙ্গীকার সরকার এড়িয়ে যেতে পারে না। সেই লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন করা খুবই জরুরী এবং একই সাথে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয়করণ করাটাও অত্যাবশ্যক।

বিবৃতিতে তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে অ-সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি।

যুগ্ম-সমন্বয়কদ্বয় বলেন, সরকারকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সীমাবদ্ধ একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সঙ্গে চুক্তির অন্যতম পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে অর্থবহ সংলাপ শুরু করতে হবে।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রশ্ন কেবল একটি আঞ্চলিক বা প্রশাসনিক বিষয় নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, বহুজাতিক বাস্তবতা তথা বিএনপি ঘোষিত রেইনবো নেশন বিনির্মাণের একটি গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক প্রশ্ন। তাই পার্বত্য চট্টগ্রাম প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে একটি সর্বদলীয় জাতীয় সংলাপ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

যুগ্ম-সমন্বয়কদ্বয় আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার তাদের বাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অতি দ্রুত দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 June 2026

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে  চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্বেগ প্রকাশ

www.dainikkagoj.com
06 June 2026

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে  চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্বেগ প্রকাশ

www.dainikkagoj.com