শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা নিহত

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর মধ্যেপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় আবদুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হক ওই এলাকার মনসুর আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুল হকের সঙ্গে তার ভাতিজা আবদুস সালামের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে আবদুস সালাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আবদুল হকের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা রুজু ও আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 June 2026

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা নিহত

www.dainikkagoj.com
06 June 2026

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা নিহত

www.dainikkagoj.com