শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ব্যাটালিয়ন ব্যারাক থেকে এক নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নায়েক আজিজুর রহমান।

শনিবার (৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ বিজিবি ব্যাটালিয়নের ব্যারাকের একটি শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে বিজিবি সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত আজিজুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারাকের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় ব্যবহৃত একটি রশি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, বিজিবি কর্তৃপক্ষও নিহত সদস্যের মানসিক অসুস্থতার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে এ মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 June 2026

চুয়াডাঙ্গায় বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
06 June 2026

চুয়াডাঙ্গায় বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com