শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

রাঙামাটির লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, আটক ১

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, লংগদু | রাঙামাটি

​রাঙামাটির লংগদুতে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোঃ আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত আবুল হোসেন উপজেলার উত্তর ইয়ারামছড়ি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর পিতা বিষয়টি স্থানীয় ইয়ারামছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

​সংবাদ পাওয়ার পর লংগদু জোন কমান্ডারের দিকনির্দেশনায় ইয়ারামছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি অনুসন্ধানে মাঠে নামেন। স্থানীয় সাক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত আবুল হোসেনকে আটক করা হয়।

​সবশেষে ৪ জুন দিবাগত রাত আটটার দিকে অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​এ বিষয়ে লংগদু জোন কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরণের আইনি ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সাথে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 June 2026

রাঙামাটির লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, আটক ১

www.dainikkagoj.com
05 June 2026

রাঙামাটির লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, আটক ১

www.dainikkagoj.com