শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

মো. হুমায়ন কবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫ জুন ২০২৬

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর থানার অধীন চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. শামীম হোসাইনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এএসআই কামরুজ্জামান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল টিপু সুলতান ও কনস্টেবল জিহাদসহ পুলিশের একটি দল।

অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. শামীম হোসাইন বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে।

পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কেশবপুর উপজেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 June 2026

বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com
05 June 2026

বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com