শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবসে সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান

শাহ আলম, নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন। “পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ও ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা হাজী মো. আব্দুস সাত্তার।

এ সময় সিরাজগঞ্জ প্রথম আলো বন্ধু সভার সদস্যবৃন্দ এবং ‘প্রতিদিন সিরাজগঞ্জ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন স্বেচ্ছাসেবী টিম’-এর সদস্যরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানবসভ্যতা আজ নানা সংকটের মুখোমুখি। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, সেমিনার এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৫ জুন জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। সেই সম্মেলনের স্মরণে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য হলো— “প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই একটি নিরাপদ, বাসযোগ্য ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে এবং ব্যাপক বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলতে হবে।

ছবির ক্যাপশন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ও ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ করছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার। এ সময় প্রথম আলো বন্ধু সভা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 June 2026

বিশ্ব পরিবেশ দিবসে সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

www.dainikkagoj.com
05 June 2026

বিশ্ব পরিবেশ দিবসে সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

www.dainikkagoj.com