শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তর রোধে গ্রাহকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আলহাজ আলী রনি নিজস্ব প্রতিনিথি

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় ব্যাংকের বর্তমান শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে সলঙ্গা ও আশপাশের এলাকার হাজারো মানুষ অগ্রণী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করে আসছেন। হঠাৎ করে শাখাটি অন্যত্র স্থানান্তর করা হলে স্থানীয় কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী এবং সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে।

বক্তারা বলেন, সলঙ্গা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই শাখার মাধ্যমে লেনদেন করেন। ব্যাংকটি দূরে সরিয়ে নেওয়া হলে গ্রাহকদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ করে বয়স্ক মানুষ, নারী গ্রাহক এবং গ্রামীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মো. মোজাম্মেল হোসেন, একলাচুর রহমান শাহিন, বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু, মো. মজনু মিয়া ও নাসির মাস্টারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা জনস্বার্থ বিবেচনায় অগ্রণী ব্যাংকের শাখাটি বর্তমান স্থানেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা ব্যাংক স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ব্যাংকের গ্রাহক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 June 2026

সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তর রোধে গ্রাহকদের মানববন্ধন

www.dainikkagoj.com
04 June 2026

সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তর রোধে গ্রাহকদের মানববন্ধন

www.dainikkagoj.com