শিরোনাম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

রামগড়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪ সিএনজি চালকের বিরুদ্ধে জরিমানা, ১০ হাজার টাকা আদায়

প্রতিবেদকের নাম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে সড়ক পরিবহন আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪টি সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) বিকেলে রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলমের নেতৃত্বে সোনাইপুল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত সড়ক তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী বহনকারী সিএনজিগুলোকে আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাগুলো সড়কে চলাচল করছিল। এতে যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়। সোনাইপুল চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তল্লাশিকালে বিষয়টি হাতে-নাতে শনাক্ত করেন। পরে সড়ক পরিবহন আইন অনুযায়ী সংশ্লিষ্ট ৪টি সিএনজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ অতিরিক্ত যাত্রী পরিবহন ও ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চালানোর বিষয়ে চালকদের কঠোরভাবে সতর্ক করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। তাই নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কোনোভাবেই অতিরিক্ত যাত্রী বহন বা ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল বরদাস্ত করা হবে না।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 June 2026

রামগড়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪ সিএনজি চালকের বিরুদ্ধে জরিমানা, ১০ হাজার টাকা আদায়

www.dainikkagoj.com
03 June 2026

রামগড়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪ সিএনজি চালকের বিরুদ্ধে জরিমানা, ১০ হাজার টাকা আদায়

www.dainikkagoj.com