শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাঁজা সেবনের দায়ে মোঃ সুজন (১৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দীঘিনালা থানাধীন চৌমুহনী স্টিল ব্রিজ সড়ক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সুজনকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে দীঘিনালা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোঃ সুজন উপজেলার জামতলী বাঙালি পাড়া এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

দীঘিনালা থানা সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার বলেন, “মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে উপজেলা জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 June 2026

দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

www.dainikkagoj.com
03 June 2026

দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

www.dainikkagoj.com