শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

বুধবার (৩ জুন) সকালে র‌্যাব-১২, সিরাজগঞ্জের সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার সদর থানাধীন নলকা এলাকায় সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে ভিকটিম মানসিক প্রতিবন্ধী শিশুটি প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা মো. শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে আইনের আশ্রয় নেয়। গত ৩ মে শিশুটির বাবা বাদী হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শান্ত আত্মগোপনে চলে যায়।

চাঞ্চল্যকর এ ঘটনায় স্থানীয় এলাকাসহ সারাদেশে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর থেকেই র‌্যাব-১২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করে।

র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় পরিচালিত অভিযানে অবশেষে বুধবার সকালে প্রধান আসামি মো. শান্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা এবং বেল্লাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 June 2026

রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

www.dainikkagoj.com
03 June 2026

রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

www.dainikkagoj.com