শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বদলগাছীতে বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের দাবিতে চার সন্তানের জনক এক ব্যক্তির বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন দুই সন্তানের এক জননী। দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকি দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার চকমথুর গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চকমথুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৫৫) দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রেখে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন। ভুক্তভোগী নারীর দাবি, ইউসুফ আলীর বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তিনি সম্পর্ক চালিয়ে যান। বর্তমানে তিনি এক মাসের অন্তঃসত্ত্বা এবং এ সন্তানের পিতা ইউসুফ আলী বলেও দাবি করেন।

নারী অভিযোগ করেন, বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁর স্বামী তাঁকে আর ঘরে তুলতে রাজি হননি। ফলে তিনি অসহায় অবস্থায় পড়েন। পরে বিয়ের দাবিতে গত রোববার (৩১ মে) রাত থেকে ইউসুফ আলীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, বাড়িতে অবস্থান নেওয়ার পর ইউসুফ আলীর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এ সময় ইউসুফ আলী কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী নারী বলেন, “ইউসুফ আলী আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রেখেছেন। এখন আমি অন্তঃসত্ত্বা। আমার স্বামীও আমাকে গ্রহণ করছেন না। আমি ইউসুফের সঙ্গে বৈধভাবে সংসার করতে চাই। আমার দাবি না মানা হলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব।”

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ইউসুফ আলীর বাড়িতে ভিড় করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসারও চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ও সামাজিকভাবে বিষয়টির সমাধান করা প্রয়োজন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 June 2026

বদলগাছীতে বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

www.dainikkagoj.com
02 June 2026

বদলগাছীতে বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

www.dainikkagoj.com