শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা গ্রামে সরদার শরিফের বাড়িতে এমপি ভিপি আয়নুল হকের আগমন

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আলহাজ আলী রনি, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরদার মো. শরিফুল ইসলাম শরিফের নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কামরুজ্জামান কাবিলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরদার মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, “এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।” তিনি তাঁর বাড়িতে আগমন করায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, “তাড়াশ-রায়গঞ্জ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা জনগণের পাশে থেকে কাজ করে যাব। উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 June 2026

সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা গ্রামে সরদার শরিফের বাড়িতে এমপি ভিপি আয়নুল হকের আগমন

www.dainikkagoj.com
02 June 2026

সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা গ্রামে সরদার শরিফের বাড়িতে এমপি ভিপি আয়নুল হকের আগমন

www.dainikkagoj.com