শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর আনুমানিক ১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের দ্রুত উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দুর্ঘটনাস্থল আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 May 2026

নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

www.dainikkagoj.com
31 May 2026

নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

www.dainikkagoj.com