শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

স্কুল মাঠে পশুর হাট বসানোর অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সমালোচনা

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের কুতুবেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের কঠোর নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিদ্যালয়ের মাঠে হাট বসানো হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট না বসানোর বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম অর্থের বিনিময়ে বিদ্যালয়ের মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঈদের পর বিদ্যালয় খোলার সময় মাঠে দুর্গন্ধ, ময়লা-আবর্জনা এবং মশা-মাছির উপদ্রব দেখা দিতে পারে, যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত হাটটি অপসারণ করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 May 2026

স্কুল মাঠে পশুর হাট বসানোর অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সমালোচনা

www.dainikkagoj.com
26 May 2026

স্কুল মাঠে পশুর হাট বসানোর অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সমালোচনা

www.dainikkagoj.com