শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

রামগতির ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন হাওলাদারের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের জীবনে সততা, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে অর্জিত জনপ্রিয়তাকে ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুরুল আমিন হাওলাদার চারবার ইউপি সদস্য (মেম্বার) এবং তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই সময়ে তিনি ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তবে সম্প্রতি তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

চর পোড়াগাছা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নুরুল করিম বলেন,

“চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার সবসময় মানুষের পাশে থাকেন। সুখে-দুঃখে তিনি আমাদের অভিভাবকের মতো কাজ করেন। কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে না পেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু জনগণ এখন সচেতন। তারা সত্য-মিথ্যা বুঝতে পারে।”

একই এলাকার বাসিন্দা রাশেদা বেগম (৫৮) বলেন,

“আমি একজন অসহায় বিধবা নারী। প্রতি ঈদে চেয়ারম্যান সাহেব আমার পরিবারের খোঁজ নেন এবং সহযোগিতা করেন। তিনি গরিব মানুষের বড় ভরসা। তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা ছড়ানো খুবই দুঃখজনক।”

এ বিষয়ে চেয়ারম্যান মো. নুরুল আমিন হাওলাদার বলেন,

“আমি দীর্ঘদিন ধরে চর পোড়াগাছা ইউনিয়নের মানুষের সেবা করে আসছি। কখনো কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়াইনি। কিন্তু একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এসব মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, জনপ্রিয় ও জনবান্ধব এই চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন হওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 May 2026

রামগতির ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

www.dainikkagoj.com
26 May 2026

রামগতির ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

www.dainikkagoj.com