শিরোনাম
ভেড়ামারায় মালচিং পদ্ধতিতে করলা চাষে সাফল্য ইমরানের কম খরচে নিরাপদ সবজি উৎপাদনে বাড়ছে কৃষকদের আগ্রহ মহিষামুড়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেনে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ মহালছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা—স্বামীর ভাষ্য আত্মহত্যা দামুড়হুদায় ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা অবৈধভাবে মজুদের অভিযোগে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে জেন্ডার, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণ কয়রার ইমদাদুল উলুম ইবতেদায়ী মাদ্রাসায় বিনা বেতনে পাঠদান ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত, সরকারি স্বীকৃতির অপেক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা জাইমা রহমানের জন্মদিনে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের শুভেচ্ছা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে রায়গঞ্জ ইউএনও কার্যালয়ে আসা সেবাগ্রহীতারা

প্রতিবেদকের নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান প্রবেশপথে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে রাস্তা দেবে যাওয়া এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কার্যালয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ নানা প্রয়োজনে আসেন। এছাড়াও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে। কিন্তু কার্যালয়ের মূল ফটকের সামনেই বৃষ্টির পানি জমে থাকায় নোংরা ও কাদাপানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে সবাইকে।

স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই অফিসের প্রবেশপথ পানিতে তলিয়ে যায়। ফলে অনেক সময় পায়ে হেঁটে অফিসে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

অফিসে আসা কয়েকজন সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপজেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের মূল জায়গা হলো ইউএনও অফিস। অথচ সেই অফিসের প্রবেশপথেরই যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটাচলা করা কষ্টকর হয়ে পড়ে।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, “বর্তমানে এ কাজের জন্য কোনো প্রকল্প নেই। প্রকল্প বরাদ্দ পেলে প্রয়োজনীয় সংস্কার কাজ করা হবে।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানে আমরা কাজ করছি। এই সমস্যাটিও দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

এদিকে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা। তাদের মতে, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কার্যালয়ের প্রবেশপথ দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 May 2026

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে রায়গঞ্জ ইউএনও কার্যালয়ে আসা সেবাগ্রহীতারা

www.dainikkagoj.com
22 May 2026

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে রায়গঞ্জ ইউএনও কার্যালয়ে আসা সেবাগ্রহীতারা

www.dainikkagoj.com