শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় এরশাদপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় হোসেন ও তার ব্যবসায়িক পার্টনার ইমরান হোসেন রতন লিজ নেওয়া একটি পুকুরে মাছ ধরার কাজ করছিলেন। পুকুরে অল্প পরিমাণ পানি অবশিষ্ট থাকায় মোটরের সাহায্যে পানি সেচের শেষ পর্যায়ের কাজ চলছিল।

নিহতের পার্টনার ইমরান হোসেন রতন জানান, “গত দুইদিন ধরে আমরা পুকুরের পানি সেচ দিচ্ছিলাম। শুক্রবার সকালে হৃদয় আমাকে বলে, ‘তোরা মাছ বিক্রি কর, আমি বাকি পানি সরিয়ে দিচ্ছি।’ কিছুক্ষণ পর মোটরে পানি উঠছিল না। তখন সে মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করে। এ সময় হঠাৎ বিদ্যুৎ বোর্ড থেকে আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে হৃদয় জোরে চিৎকার দেয় এবং মাটিতে লুটিয়ে পড়ে।”

পরে স্থানীয়রা দ্রুত হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 May 2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com
22 May 2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com