শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

লংগদুতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। তাঁর এ অর্জনে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মোঃ জাহাঙ্গীর আলম উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে ৪ নম্বর বগাচতর ইউনিয়নের রাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান।

উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্য থেকে শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান, নেতৃত্বগুণ, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

শিক্ষকতা পেশায় অত্যন্ত মেধাবী, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম এর আগেও একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। তিনি ২০২০, ২০২১ ও ২০২৪ সালেও উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালে চতুর্থবারের মতো এই সম্মাননা অর্জন করে তিনি বিরল কৃতিত্বের নজির স্থাপন করেছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীর আলম শুধু একজন দক্ষ প্রশাসকই নন, তিনি শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত আন্তরিক ও মানবিক। তাঁর সুশৃঙ্খল পরিচালনা, নিয়মিত পাঠদান তদারকি এবং শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টায় রাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 May 2026

লংগদুতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম

www.dainikkagoj.com
20 May 2026

লংগদুতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম

www.dainikkagoj.com