শিরোনাম
ভেড়ামারায় মালচিং পদ্ধতিতে করলা চাষে সাফল্য ইমরানের কম খরচে নিরাপদ সবজি উৎপাদনে বাড়ছে কৃষকদের আগ্রহ মহিষামুড়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেনে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ মহালছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা—স্বামীর ভাষ্য আত্মহত্যা দামুড়হুদায় ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা অবৈধভাবে মজুদের অভিযোগে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে জেন্ডার, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণ কয়রার ইমদাদুল উলুম ইবতেদায়ী মাদ্রাসায় বিনা বেতনে পাঠদান ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত, সরকারি স্বীকৃতির অপেক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা জাইমা রহমানের জন্মদিনে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের শুভেচ্ছা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতা :

বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ি-বনানী এলাকায় অবস্থিত গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।

বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির “প্লেইন ইয়োগার্ট” ব্র্যান্ডের শক্তি দইয়ে কৃত্রিম কালার ও ফ্লেভার ব্যবহার করা হলেও মোড়কে তা উপাদান হিসেবে উল্লেখ করা হয়নি। এছাড়া “ফর্টিফাইড টক দই” পণ্যে STPP (সোডিয়াম ট্রাই পলিফসফেট) নামক রাসায়নিক ব্যবহার করা হলেও সেটিও মোড়কে ঘোষণা করা হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, STPP একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা বিশেষ করে প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে দই তৈরিতে ব্যবহৃত দুধ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাতে টেট্রাসাইক্লিন ও বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩২(ক) ধারা লঙ্ঘনের দায়ে গ্রামীণ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 May 2026

গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com
20 May 2026

গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com