শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সড়ক করতে গিয়ে কোন ধরনের অনিয়ম করা যাবে না: জেলা প্রশাসক মুফিদুল আলম

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ ব্যুরো প্রধান, ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সড়ক করতে গেলে ঠিকাদারকে কোনো ধরনের অনিয়ম করা যাবে না। যেভাবে ঠিকাদারের নীতিমালা উল্লেখ করা হয়েছে, যেমন বালু, সিমেন্ট ও রড নিয়মে যা আছে তা দিতে হবে। অনিয়ম ঘটলে তা কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁও পৌরসভা সালটিয়া কাঁচা বাজারে ৫ শত ৯০ মিটার আর.সি.সি ড্রেন ও ৩ শত ৫৫ মিটার আর.সি.সি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এ কথা বলেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও গফরগাঁও পৌরসভা পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক ইউপি সচিবদের) সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার এনএম আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফয়সাল আরবি জিহাদ।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, নিরপেক্ষভাবে জনগণকে সেবা দিতে হবে।

কোনো ধরনের হয়রানি করা যাবে না। জনসাধারণকে হয়রানি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রতিটি ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা জনগণকে অল্প সময়ের মধ্যে দিতে হবে। সকল ধরনের সুবিধা দেওয়া হলে জনসাধারণ উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর