শিরোনাম
বাঘারপাড়ার বাসুয়াড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার উল্লাপাড়ায় নির্ধারিত সময়ের আগেই দাখিল মাদ্রাসায় তালা দুপুর ১২টা ৪৫ মিনিটেই ছুটি, ২৫০ শিক্ষার্থীর পাঠদান নিয়ে প্রশ্ন রামগতিতে জেএসডির প্রতিনিধি সভা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দুই শত বছরের দুর্গামন্দিরে পাঁচ বছর ধরে পূজা বন্ধ আঙিনায় ছাগল-মুরগির খামার, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধ রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

রামগতিতে জেএসডির প্রতিনিধি সভা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল রামগতি উপজেলা জেএসডি কার্যালয়ে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জেএসডির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন। সভা সঞ্চালনা করেন উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।

সভায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল ও স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতারা। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ইউপি নির্বাচনে জেএসডির পক্ষ থেকে দলীয় প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নির্বাচনে দলের অবস্থান তুলে ধরতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। এ জন্য স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন পৌর জেএসডির সভাপতি জহিরুল ইসলাম নিশাত, চর বাদাম ইউনিয়ন জেএসডির সভাপতি এমডি সেলিম, উপজেলা জেএসডির সহসভাপতি আবুল হাসনাত মেহেদী, অর্থ সম্পাদক মাওলাসহ, তথ্য সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 October 2026

রামগতিতে জেএসডির প্রতিনিধি সভা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

www.dainikkagoj.com
20 October 2026

রামগতিতে জেএসডির প্রতিনিধি সভা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

www.dainikkagoj.com