শিরোনাম
বাঘারপাড়ার বাসুয়াড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার উল্লাপাড়ায় নির্ধারিত সময়ের আগেই দাখিল মাদ্রাসায় তালা দুপুর ১২টা ৪৫ মিনিটেই ছুটি, ২৫০ শিক্ষার্থীর পাঠদান নিয়ে প্রশ্ন রামগতিতে জেএসডির প্রতিনিধি সভা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দুই শত বছরের দুর্গামন্দিরে পাঁচ বছর ধরে পূজা বন্ধ আঙিনায় ছাগল-মুরগির খামার, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধ রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

মানসিক স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সকালে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।

‘জীবনের অভিজ্ঞতার গল্প শুনি: সত্যিকারের পথে, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন।

তিনি বলেন, “মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাঁদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।” একই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম মুনজুর আলম, সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট মো. সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার (আই হেলথ) মো. আলামিন ইসলাম, লে কাউন্সিলর হাফসা খাতুন এবং সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি লিমা খাতুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। সিভিল সার্জন ডা. নুরুল আমীন এসব হুইলচেয়ার বিতরণ করেন।

আয়োজকেরা জানান, মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 October 2026

সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার

www.dainikkagoj.com
19 October 2026

সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার

www.dainikkagoj.com