শিরোনাম
বাঘারপাড়ার বাসুয়াড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার উল্লাপাড়ায় নির্ধারিত সময়ের আগেই দাখিল মাদ্রাসায় তালা দুপুর ১২টা ৪৫ মিনিটেই ছুটি, ২৫০ শিক্ষার্থীর পাঠদান নিয়ে প্রশ্ন রামগতিতে জেএসডির প্রতিনিধি সভা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দুই শত বছরের দুর্গামন্দিরে পাঁচ বছর ধরে পূজা বন্ধ আঙিনায় ছাগল-মুরগির খামার, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধ রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৯০ হাজার সোনারগাঁয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ তিনজন আহত, থানায় অভিযোগ রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা, বিতরণ করা হলো হুইলচেয়ার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

লালমোহনে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি সভা

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলার লালমোহনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলা হলরুমে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী ও তরুণদের জীবনে জেন্ডার স্টেরিওটাইপের প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা ও বৈষম্যমূলক মানসিকতা চিহ্নিত করে তা মোকাবিলার বিভিন্ন উপায় তুলে ধরা হয়। প্রকল্পটি জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়া ও সাংবাদিক ইউসুফ আহমেদ। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা দলগত কাজ, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে জেন্ডার বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা মোকাবিলায় সম্ভাব্য করণীয় ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন।

বক্তারা বলেন, সমাজ থেকে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা দূর করতে পরিবার, সমাজ, যুব সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

সভায় তরুণদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং স্থানীয় পর্যায়ে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 October 2026

লালমোহনে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি সভা

www.dainikkagoj.com
18 October 2026

লালমোহনে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি সভা

www.dainikkagoj.com